চাঁদ হেরিছে---(নজরুল গীতি)
চাঁদ হেরিছে চাঁদ
মুখ তার সরসী আরশীতে।।
ছুটে তরঙ্গ বাসনা
ভঙ্গ।।
সে অঙ্গ পরশীতে
চাঁদ হেরিছে চাঁদ
মুখ তার সরসী আরশীতে...
হেরিছে রজণী রজণী
জাগিয়া
চকর উতলা চাঁদের
লাগিয়া।।
কাহা পিও কাহা
ডাকিছে পাপিয়া
কুমুদিরে
কাঁদাইতে-----
চাঁদ হেরিছে চাঁদ
মুখ তার সরসী আরসীতে---
না জানি সজনী কত
সে রজণী
কেঁদেছে চকরি
পাপিয়া।।
হেরিছে শশীরে
সরসী মুকুরে
ভিরু ছায়া তরু
কাঁপিয়া
কেঁদেছে আকাশে
চাঁদের ঘরণী
চির বিরহিণী
রহিনী বরণী
অবশ আকাশ দিবস
ধরনী
কাদানিয়া
চাঁদনিতে-----
(অন্তরা রিপিট)
স্বপ্নীল রহমান
অনেক সুন্দর এক গান। আমার খুব ভাল লাগে।
উত্তরমুছুনস্বরলিপি পেতে পারি?
উত্তরমুছুনগানটির স্বরলিপি দরকার
উত্তরমুছুন